Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

ইয়ানূর রহমান 

প্রকাশিত: ১১:৩৪, ২৯ আগস্ট ২০২৩

শার্শায় রেশমা হ ত্যা মামলায় ঘাতক স্বামী আটক

পুলিশের কাছে গ্রেফতার ঘাতক স্বামী। ছবি- আই নিউজ

পুলিশের কাছে গ্রেফতার ঘাতক স্বামী। ছবি- আই নিউজ

শার্শা উপজেলার বেনাপোলে রেশমা হ ত্যা র অভিযোগে ঘাতক স্বামী আব্দুল সালাম মোড়লকে মামলার ১২ ঘণ্টাড় মধ্যে পিবিআই এর একটি চৌকস দল সাতক্ষীরা জেলার শ্যামনগর সীমান্ত থেকে আটক করেছে। 

সোমবার (২৮ আগষ্ট) তাকে যশোর আদালতে সোপর্দ করলে সে স্ত্রীকে হ ত্যা র বর্ণনা দিয়ে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে পিবিআই’র জানিয়েছেন এসআই হাবিবুর রহমান।

পিবিআইর একটি সূত্র থেকে জানা গেছে, গত রোববার ২৭ আগষ্ট সকাল সাড়ে ৭ টায় হ ত্যা কা রী আব্দুস সালামের বর্তমান ভাড়াটিয়া বাসা বেনাপোলে মামলার বাদি তার বোন রেশমা খাতুনের রক্তাক্ত মৃ ত দে হ দেখতে পান। এরপর বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে অবহিত করেন। পরে  রেশমা খাতুনের মৃত দেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

এদিকে পিবিআই যশোর ইউনিটের একটি চৌকসদল ঘটনা অবহিত হয়ে রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নূরনগর গ্রামের সিরাজুল ইসলামের বসত বাড়িতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আব্দুস সালাম মোড়ল পিবিআই কর্মকর্তাকে জানান, ভিকটিম রেশমা খাতুন তার দ্বিতীয় স্ত্রী। ১২ বছর পূর্বে ভিকটিম এর সাথে তার বিবাহ হয়। ভিকটিম রেশমা খাতুনের বিয়ের সময় তার পূর্বের স্বামীর ঔরষের একটি পুত্র সন্তান ছিল। তার নাম তামিম। আসামীর ঔরষে ভিকটিম এর গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম তামান্না খাতুন (৫)।

৩/৪ বছর পূর্ব হতে ভিকটিম এর সহিত গ্রেফতারকৃত আসামি আব্দুস সালাম এর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ বিবাদ চলে আসছিল। রোববার রাত দেঢ় টায় ভিকটিম রেশমা খাতুনের সহিত আব্দুস সালাম এর পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়।

ঝগড়ার একপর্যায়ে আব্দুস সালাম নিজ ঘরে থাকা কুড়াল দিয়ে ভিকটিমের মাথায় স্ব-জোরে আঘাত করে হ ত্যা করেছে বলে স্বীকার করে।

হ ত্যা র ঘটনায় রেশমা খাতুনের ভাই বাদী হয়ে আসামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। যার মামলা নং-৩৯। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান আসামীকে ঘাতক স্বামীকে আটক করে।

এই মামলার তদন্ত অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়