ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ১ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরা ও জয়পুরহাট জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন

মোঃ মিজানুর রহমানকে আহ্বায়ক এবং স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, এস এম মারুফ তানভীর হোসেন সুজনকে যুগ্ম-আহ্বায়ক করে সাতক্ষীরা জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট এবং মোঃ মিলন দেওয়ানকে আহ্বায়ক ও মোঃ হাসানুল ইমাম রবিন, মোস্তফা মেহমুদ আহমেদ তমালকে যুগ্ম-আহ্বায়ক করে জয়পুরহাট জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে ৯০ দিনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

আইনিউজ/ইউএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়