ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

জুবেদ আহমেদ

প্রকাশিত: ০৪:০৯, ৩ মে ২০২০
আপডেট: ০৪:৫৯, ৩ মে ২০২০

করোনায় প্রবাসে দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যা

জীবিকার তাগিদে কিংবা উচ্চ শিক্ষা অর্জন করে নতুন জীবনের আশায় মাতৃভূমি ছেড়ে পাড়ি দেয়া অনেক প্রবাসী বাংলাদেশি আজ করোনার সাথে যুদ্ধ করে হেরে গিয়ে পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।বিমান চলাচল বন্ধ থাকার ফলে দেশে থাকা স্বজনরা প্রিয় মানুষটিকে একবার শেষ দেখাও দেখতে পারছেন না।ওদিকে প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা।

গত ৪৮ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ৫ জন,ফ্রান্স ও সৌদি আরবে ৪ জনসহ বিভিন্ন দেশে আরও প্রায় ১৪ জন প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।এ নিয়ে বিশ্বের ১৫ টি দেশে মোট ৪০৬ জন প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।

সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্রে মোট ২২৮ জন।তারপরেই রয়েছে যুক্তরাজ্যে ৭৯,সৌদি আরবে ৫৫,ইতালিতে ৮,কানাডায় ৭ সংযুক্ত আরব আমিরাতে ৬,ফ্রান্স ও স্পেনে ৫ জন করে,কাতারে ৪,কুয়েতে ৩,সুইডেনে ২,দক্ষিণ আফ্রিকা, কেনিয়া,লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে।সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,নতুন ৪৪৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫৪৮ জন।

এ পর্যন্ত সারাবিশ্বে ৩৪ লক্ষ ৭২হাজার ৫০৬ জন করোনারোগী শনাক্ত হয়েছেন।মারা গেছেন প্রায় ২ লক্ষ ৪৪ হাজার ১২৭ জন।সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে প্রায় ১১ লক্ষ ৫৬ হাজার ৭৪৪ জন এবং মৃতের সংখ্যা প্রায় ৬৭ হাজার ২২৮ জন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়