জুবেদ আহমেদ
প্রকাশিত: ০২:৫৩, ৭ মে ২০২০
আপডেট: ১৫:৩৬, ১১ মে ২০২০
আপডেট: ১৫:৩৬, ১১ মে ২০২০
টম মুরের পর সিলেটের দবিরুল ইসলাম
যুক্তরাজ্যে টম মুরের পর এবার আন্তর্জাতিক মিডিয়ায় সাড়া ফেললেন সিলেটের দবিরুল ইসলাম।
করোনার প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে উঠা নিজ দেশের স্বাস্থকর্মীদের সহায়তার জন্য কিছুদিন আগেই ব্রিটিশ সেনাবাহিনীর একজন সাবেক ক্যাপ্টেন শতবর্ষী টম মুর যে ইতিহাস সৃষ্টি করেছিলেন তা প্রায় সকলেই জানেন।এবার সেইপথেই হাঁটলেন আরেকজন শতবর্ষী ব্রিটিশ নাগরিক দবিরুল ইসলাম।তিনি জন্মসূত্রে একজন বাংলাদেশী। ১৯২০ সালের ১ জানুয়ারি তিনি সিলেটের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ৬ ভাইয়ের মধ্যে দবিরুল ইসলাম ছিলেন সবার ছোট।১৯৫৭ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান।সেখানে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।এরপর সেখানেই পরিবার নিয়ে বসবাস।
দবিরুল ইসলাম করোনা আক্রান্ত ব্যক্তিদের সহায়তার উদ্দেশ্যে জাস্টগিভিং পেজ খুলে তার মাধ্যমে অর্থ উত্তোলন করতে নিজ বাড়ির বাগানে হাঁটছেন।তিনি জানান,এই অর্থ যুক্তরাজ্য,বাংলাদেশসহ প্রায় ৫০ টি দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য ব্যয় করা হবে।ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়,গত ২৬ এপ্রিল থেকে পবিত্র রমজান মাসের রোজা রেখেই নিজ বাড়ির ভেতরে প্রায় ৮০ মিটার দৈর্ঘ্যের বাগানের চারপাশে হেঁটে হেঁটে প্রতিদিন ১০০ বার ঘুরে আসেন।তিনি রমজান মাসজুড়েই এভাবে তহবিল সংগ্রহ চালিয়ে যাবেন বলে জানা যায়।
তহবিলের জন্য দবিরুল ইসলামের লক্ষ্যমাত্রা ১ হাজার পাউন্ড হলেও ইতোমধ্যেই তাঁর এই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে তহবিলে জমা অর্থের পরিমাণ ৭৫ হাজার পাউন্ড অর্থাৎ ৯২ হাজার ৭০০ ডলারে দাঁড়িয়েছে।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দবিরুল জানান,যুবক বয়সে থাকাকালিন একবার গাড়ি চালিয়ে প্রায় ১৫ দিনে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছিলেন।তিনি জানান,তাঁর এই দীর্ঘ জীবনে সবসময় মানুষের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করতেন।তবে বর্তমান এই তহবিল সংগ্রহের ব্যাপারটিতে টম মুরকে দেখে অনুপ্রানিত হন।
দবিরুল ইসলাম পূর্ব লন্ডনের সেইন্ট আলবানসে বসবাস করেন।বইপ্রেমী এই ব্যক্তি স্থানীয় কমিউনিটির নেতা হিসেবে বিভিন্ন প্রকল্পে কাজ করা ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও এদেশের মানুষকে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করেছেন।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























