আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৮, ১৬ মে ২০২০
আপডেট: ০০:০০, ১৭ মে ২০২০
আপডেট: ০০:০০, ১৭ মে ২০২০
করোনায় স্পেনে হাজারো বাংলাদেশি শঙ্কায়
করোনায় গত দুই মাসে ধরাশায়ী স্পেন অর্থনৈতিকভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন। এমন কঠিন আর নির্মম বাস্তবতার মুখোমুখি স্পেন তার অতীত ইতিহাসের ২০০ বছরেও হয়নি।করোনায় এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৫৬৩ জন মানুষ।
করোনা মহামারি দেশটির পুরো অর্থনৈতিক কাঠামোকেই আক্রান্ত করেছে। ৩০ লাখ কর্মজীবী মানুষ জরুরি পরিস্থিতিতে বাধ্যতামূলক ঘরবন্দী হয়ে রাষ্ট্রের অনুদানের ওপর নির্ভর হয়ে পড়েছেন।ধারণা করা হচ্ছে,মহামারি কাটলেও প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে অনেকে চাকরি হারাবেন।স্বভাবতই একারণে হাজারো বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে।
স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আরেক প্রধান শহর বার্সেলোনায় শতাধিক বাংলাদেশি প্রবাসী পর্যটক খাতের বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন অনেক প্রবাসী বাংলাদেশি।হঠাৎ করোনার আঘাতে সবকিছু বন্ধ হওয়াতে দিশেহারা সবাই।কর্মচারী এবং অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে মাসিক ব্যয় কোটি টাকার ওপরে। এসব ব্যবসাপ্রতিষ্ঠানে ক্ষতি কাটিয়ে উঠতে অনেক দুর্ভোগ পোহাতে হতে পারে।
করোনার কারণে স্পেনের সঙ্গে অন্যান্য দেশেরও যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে। এমনকি এক শহর থেকে আরেক শহরে দেশটির নাগরিকদের ভ্রমণেও নিষেধাজ্ঞা রয়েছে। পুরো স্পেন পর্যটকশূন্য হওয়ায় একপ্রকার বাধ্য হয়েই পর্যটন প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হয়েছে ব্যবসায়ীদের।ফলে আর্থিক ক্ষতির পরিমাণ বেড়েই চলছে।
যদি এমন অবস্থা কাটিয়ে উঠতে না পেরে প্রতিষ্ঠান বন্ধ হওয়া শুরু হয়,তাহলে কাজ হারাতে পারেন সেখানে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























