আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০০, ২২ মে ২০২০
আপডেট: ০৭:১০, ২২ মে ২০২০
আপডেট: ০৭:১০, ২২ মে ২০২০
করোনায় মিশিগানে সহায়তা করলেন বাঙালি নারী
করোনাভাইরাসের মহামারির এই সময়টিতে প্রবাসে অনেক বাঙালিই এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে।যুক্তরাষ্ট্রের মিশিগানেও এর ব্যতিক্রম নয়।সেখানে সালমা সুলতানা নামে একজন বাঙালি মহিলা প্রথমে নিজ উদ্যোগে তাঁর সামর্থ্য অনুযায়ী সহায়তা শুরু করেন।এরপর তাঁর সাথে এগিয়ে আসে ‘গ্রেটার ক্যান্টন বাংলাদেশি গ্রুপ’ নামে বাঙালিদের একটি সংগঠন।
তাঁরা চিলড্রেন ক্লিনিক অব মিশিগান ওয়ারেনকে গ্লাভস, ফেস শিল্ড বণ্টন করেন।ক্যান্টন পুলিশ ডিপার্টমেন্টকে দেওয়া হয় মাস্ক, হেনরি ফোর্ড ক্যান্টন শাখার চিকিৎসক ও নার্সদের মাস্ক ও ফেস শিল্ড দেওয়া হয়।এ ছাড়া হ্যামট্রাম্যাক পেডিয়াট্রিকসকে ফেস শিল্ড ও হাতে বানানো মাস্ক দেওয়া হয়।তাঁদের এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিতও হয়েছে।
সালমা সুলতানা জানান,তাঁদের প্রথম প্রজেক্ট ছিল মিশিগান ফুড ড্রাইভকে সহযোগিতা করা।সে মতো সবাই মিলে কাপড়ের মাস্ক বানিয়ে এবং অর্থ সংগ্রহ করে মিশিগান ফুড ড্রাইভের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তাঁরা।
ব্যক্তিগত জীবনে ব্যাংকার সালমা সুলতানা জানান,কাজের অবসরে তিনি তাঁর সংগঠনের সদস্যদের নিয়ে এ কাজ করেন।তিনি বলেন,এটা একটি চলমান প্রক্রিয়া।তাঁর এই উদ্যোগে যুক্ত হয়েছেন তাঁর স্বামী সাইফুল ইসলামসহ আরও অনেকে।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























