নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭, ২৫ মে ২০২০
আপডেট: ০৪:৪৯, ২৫ মে ২০২০
আপডেট: ০৪:৪৯, ২৫ মে ২০২০
আমেরিকায় মৃত্যুর মিছিলের মধ্যেই প্রবাসীদের ঈদ উদযাপন
করোনা ভাইরাসের কারণে আমেরিকায় মৃতের সংখ্যা লাখের কাছাকাছি।মৃতের হার এখন কিছুটা কমে আসলেও গত কয়েকদিনে এমন মৃত্যুর মিছিল যেনো সবকিছু থমকে দিয়েছে।স্বাভাবিকভাবেই ঈদের আমেজে অনেকটাই ভাটা পড়েছে আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে।২৬৪ জন বাংলাদেশির মৃত্যুর বেদনাবহ স্মৃতি নিয়ে ২৪ মে দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার এক বার্তায়,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেন,'মুসলমানরা যখন ঈদুল ফিতর পালন করবে, আমরা আশাবাদী তারা প্রার্থনা ও উপাসনার আরোগ্য ক্ষমতাবলে শান্তি ও সমৃদ্ধি খুঁজে পাবে।গত সপ্তাহ ও মাসগুলোতে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে যখন লড়াই করছি তখন আমাদের বিশ্বাসের ওপর আস্থা রেখে, পরিবার ও বন্ধুদের এই অপ্রত্যাশিত সময়ে পথ চলতে সহযোগিতা করেছি আমরা । তিনি বলেন, এখন আগের চেয়ে বেশি আমাদেরকে শান্তির নিশ্চয়তা, ভালোবাসা বৃদ্ধি এবং বন্ধুদের কাছে টেনে নেয়া স্মরণ করিয়ে দিচ্ছে, যেটি ধর্ম আমাদের জীবনে নিয়ে এসেছে। সৌভাগ্য ও আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই আমরা’।
ওদিকে আমেরিকায় বাড়ির মালিকেরা বিপাকে পড়েছেন। এক পরিসংখ্যানে জানা গেছে, ১৬ লাখ বাড়ির মালিক তাঁদের মর্টগেজ প্রদান করতে পারছেন না। তাঁদের অভিযোগ, ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করতে না পারায় মর্টগেজ দিতে পারছেন না তাঁরা।
কংগ্রেসে উত্থাপিত আরেক দফা নাগরিক প্রণোদনায় বাড়ির মালিক ও ভাড়াটেদের জন্য সুখবর আসবে, এ নিয়ে প্রত্যাশা সর্বত্র। যদিও রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ঐক্য ছাড়া এমন প্রণোদনা আইন পাস হওয়ার সম্ভাবনা নেই। আশার কথা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে এ ধরনের একটা সমঝোতা আলাপ শুরু করার জন্য রিপাবলিকান কিছু আইনপ্রণেতারও উদ্যোগ দেখা গেছে।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
সর্বশেষ
জনপ্রিয়























