ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ২৬ মে ২০২০
আপডেট: ১৯:২৪, ২৬ মে ২০২০

মালয়েশিয়ায় বন্দি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবে সরকার

মালয়েশিয়ার জেলখানায় বন্দি আছেন অনেক অবৈধ অভিবাসী। সেই সকল বন্দিদের নিজ নিজ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

মালয়েশিয়াতে করোনার প্রকোপ কমলেও জেলখানায় বন্দিদের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যে কারণে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার(২৬ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, জেলখানায় বন্দিদের মধ্যে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসা দেয়া হবে এবং যারা এখনও সুস্থ আছেন তাদের নিজ নিজ দেশে ফেরাতে সরকার কাজ শুরু করেছে।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বলা হবে।এছাড়া তিনটি বন্দিশিবিরের অবৈধ অভিবাসীর সবার করোনা পরীক্ষা করানো হবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়