নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮:১৫, ৪ জুন ২০২০
সৌদিতে করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি
সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আরো এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ ইদ্রিস। এ নিয়ে দেশটিতে ১৯৭ জন বাংলাদেশির মৃত্যু হলো। আর সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৭৯ জনের।
বৃহস্পতিবার সৌদি প্রবাসী হাবিব উল্লাহ সওদাগর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, মৃত মোহাম্মদ ইদ্রিস মিয়া কক্সবাজার জেলা সদরের ঈদগাঁহ ইসলামাবাদ ইউছুরখীল এলাকার বাসিন্দা। তার বাবার নাম কালা চাঁন।
খোঁজ নিয়ে জানা যায়, ১০ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন মোহাম্মদ ইদ্রিস। তিনি স্থানীয় ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মক্কার সার আলহজ মা আবদার নিজ বাসায় তিনি মারা যান।
সৌদি আরব সরকারের নিয়ম অনুযায়ী মোহাম্মদ ইদ্রিসের মরদেহ সেখানেই দাফন করা হবে। তার মৃত্যুতে মক্কা ও নিজ এলাকায় খবর পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























