প্রবাস ডেস্ক
প্রকাশিত: ২০:২২, ৪ জুন ২০২০
আপডেট: ২০:২৪, ৪ জুন ২০২০
আপডেট: ২০:২৪, ৪ জুন ২০২০
লেবাননে বাংলাদেশ নৌবাহিনী পেল জাতিসংঘ শান্তিরক্ষা পদক
বুধবার লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেল বাংলাদেশ। লেবাননে বৈরুত বন্দরে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ৯০ জন সদস্যকে এ পদক দেয়া হয়।
জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্স (এমটিএফ) কমান্ডার রিয়ার এডমিরাল সার্জিও রেনাটো বার্না সালগুইরিনহো সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি গার্ড পরিদর্শন শেষে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতিসংঘ পদক প্রদান করেন।
প্যারেড অনুষ্ঠানে এমটিএফ কমান্ডার লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের জন্য ব্যানকন-১০ এর কন্টিনজেন্ট কমান্ডার ও বানৌজা বিজয়-এর অধিনায়ক ক্যাপ্টেন এম জয়নাল আবেদীনসহ সকল নৌসদস্যের সাহসিকতা ও দক্ষতার ভূয়সী প্রশংসাসহ নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া বিশেষ অতিথি ছিলেন লেবানন নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন হাইসাম দাননাউই।
বৈশ্বিক করোনাময় পরিস্থিতিতে নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী সকল পদক্ষেপ যথাযথ ভাবে মেনে চলার জন্য বানৌজা বিজয়-এর সকল সদস্যকে তিনি ধন্যবাদ জানান।
এক দশকের বেশি সময় ধরে জাতিসংঘের ইউনিফিল মিশনে সেবা প্রদান করে আসছেন বাংলাদেশী শান্তিরক্ষীরা । সেই সফলতায় এবার তারা পেলো এই পদক।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























