ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ৭ জুন ২০২০

জাল সনদ বিক্রির দায়ে মালয়েশিয়াতে ২ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়াতে করোনার জাল সনদ বিক্রির দায়ে বাংলাদেশি ২ জনকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ।

জানা গেছে শুক্রবার (৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী কুয়ালালামপুরের জালান আলোর দুটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই ব্যাপারে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ১৯৮৮ এর ২২ (ডি), দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ এবং ইমিগ্রেশন আইনের ৬ (১) (সি) এর অধীনে তদন্ত চলছে।

কুয়ালালামপুর পুলিশের প্রধান দাতুক মাজলান লাজিম জানান, গত দুই সপ্তাহ ধরে সিন্ডিকেটের মাধ্যমে বিদেশি অভিবাসীদের কাছে ৫০ রিঙ্গিতের বিনিময়ে করোনাভাইরাসের নেগেটিভ রিপোর্ট (জাল সনদ) বিক্রি করে আসছে এই সিন্ডিকেট গ্রুপ।

গ্রুপটির সদস্যরা ১২ হাজার টাকায় দোকান ভাড়া নিয়ে ও স্থানীয় দুইজন নাগরিককে চাকরি দিয়ে কাউন্টারে রেখে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন।

সেই অভিযানে জাল কোভিড -১৯ স্ক্রিনিং পরীক্ষার রিপোর্ট, লেটারহেড এবং এক হাজার ৩৩১ মালয় রিঙ্গিত (২৬ হাজার ৫০০ টাকা) উদ্ধার করে পুলিশ। এছাড়া দুটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, দুটি ল্যামিনেটর মেশিন এবং কোভিড -১৯ স্ক্রিনিং পরীক্ষার ফলাফলের দুটি শিট উদ্ধার করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়