ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ৭ জুন ২০২০

মালয়েশিয়াতে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের মেয়াদ বাড়ল

মালয়েশিয়াতে বাড়ল মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের মেয়াদ। আগামী ১০ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ আদেশ । তবে এবার এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে রিকভারি মুভমেন্ট হন্ট্রোল ওয়ার্ডার (আর এমসিও)।

রোববার ৭ জুন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ আদেশ ঘোষণা করেছেন। ফলে জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা অনেকটাই শিথিল করা হয়েছে। তবে এক্ষেত্রে সরকারের বিধিনিষেধ মেনে চলতে হবে।

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, করোনার কারণে যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারে লক্ষ্যেই এই আদেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার আগে শর্তসাপেক্ষে সরকার সকল অর্থনৈতিক খাত খুলে দেয়ার পাশাপাশি আরও কার্যকর করার নির্দিষ্ট বিধিমালা বেধে দেয়া হয়েছে।

এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খোলা বাজার, নাইট মার্কেট, সকালের বাজার, সাপ্তাহিক বাজারগুলো ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী ১৫ জুন থেকে পরিচালনার অনুমতি দিয়েছেন, সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

সবকিছু শিথিল করলেও সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক পালন করে যেতে হবে। দেশটিতে স্থানীয়ভাবে সংক্রমণ কমলেও ইমিগ্রেশন ডিপোতে করোনা সংক্রমণ বেড়েছে। এ পর্যন্ত ইমিগ্রেশন ডিপোতে বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। দেশটিতে করোনায় বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ২১২ জন।   

আইনিউজ/এসডিপি                                                                  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়