ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ০০:৫৪, ৮ জুন ২০২০
আপডেট: ০২:২৩, ৯ জুন ২০২০

বিদেশী কর্মী নিয়োগে পরিবর্তন আনছে মালয়েশিয়া

বিদেশী কর্মী নিয়োগে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে মালয়েশিয়া। গত বৃহস্পতিবার (৪ জুন) সাংবাদিকদের এসব কথা বলেন মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, কোভিড -১৯ পরবর্তী অভিবাসীদের নিয়ন্ত্রণের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে। বিদেশী কর্মী নিয়োগের নীতি এবং অবৈধ অভিবাসীদের জন্য বিস্তারিত বিবরণ দিয়ে তিনি বলেন, মালয়েশিয়া ও পাশ্ববর্তী সিঙ্গাপুরসহ আরও বেশ কয়েকটি দেশে বৈধ- অবৈধ অভিবাসীদের মাঝে সচেতনতার অভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই বিদেশিদের প্রবেশে নতুন করে নীতিটি সংশোধন করার সময় এসেছে।

তিনি বলেন, 'আমরা লক্ষ্য করেছি, কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের ফলে পর্যটন খাতসহ অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, এতে অনেক হোটেল ও কারখানা বন্ধ হয়ে গিয়েছে। শ্রমিকদের অপসারণের ফলে বেকারত্ব বেড়েছে। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ধীর গতিতে হতে পারে। সরকারের নীতি হবে বিদেশিদের চেয়ে স্থানীয় মানুষকে স্থানীয়ভাবে কাজ করাতে অগ্রাধিকার দেওয়া। এর পাশাপাশি বিদেশি কর্মীদের সংখ্যা হ্রাস সংক্রান্ত নীতি পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে।’

গত বুধবার দেশটিতে ৯৩ জন করোনা পজেটিভ শণাক্ত হন,যার মধ্যে ৯০ জনই বিদেশি অভিবাসী। বুধবারের খবর অনুযায়ী মালয়েশিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় সাফল্য অর্জন করলেও ডিটেনশন ক্যাম্পে আটকদের মধ্যে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। যার কারণে সেদেশে অবস্থানরত অবৈধ অভিবাসীদের আটক করে করোনা পরীক্ষা করছে অভিবাসন বিভাগ। কিন্তু দেশে ফেরার অপেক্ষায় থাকা ডিটেনশন ক্যাম্পে আটকদের মধ্যে আক্রান্ত হয়েছে ৪৬৬ জন। এর মধ্য প্রথমে রয়েছে ভারতের ১২৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের ১০৮ জন। এ ছাড়াও ইন্দোনেশিয়ার ৭৬, মিয়ানমারের ৬৬, পাকিস্তানের ৪৫, চীনের ১৮, শ্রীলঙ্কার ৭, নেপালের ৫, কম্বোডিয়ার ৪ ও নাইজেরিয়া, লাওস, লিবিয়া, সিরিয়ার একজন করে ও ৬ জনের দেশের নাম জানা যায়নি।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়