প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:৩০, ৯ জুন ২০২০
আপডেট: ০১:৩৮, ৯ জুন ২০২০
আপডেট: ০১:৩৮, ৯ জুন ২০২০
এমপি পাপুলকে রিমান্ডে নেওয়ার নির্দেশ
লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ (এমপি) কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউটর। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।
গত শনিবার রাতে কুয়েত সিটির মুশরিফ এলাকার বাসা থেকে মানব ও অর্থপাচারের অভিযোগে পাপুলকে আটক করে কুয়েতের পুলিশ। তার বিরুদ্ধে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে দায়ের হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়,তিনি কুয়েতে ভিসা বাণিজ্যের নামে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচার চক্রের সঙ্গে যুক্ত।
কুয়েত থেকে প্রকাশিত আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিআইডি কর্মকর্তারা পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসা করে জানতে পেরেছেন যে, তাদের প্রত্যেকেই কুয়েত যেতে সাংসদ পাপুলকে তিন হাজার দিনার করে দিয়েছিলেন। এছাড়াও প্রতি বছর তারা ভিসা নবায়নের জন্য সাংসদকে বাড়তি টাকা দিয়েছেন।
তাদের সাক্ষ্যের ভিত্তিতে সাংসদ কাজী শহিদের বিরুদ্ধে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগ এনেছেন তদন্ত কর্মকর্তারা। এর আগেও কুয়েতের একাধিক সংবাদমাধ্যমে পাপুলের বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার খবর প্রকাশিত হয়।
গত মার্চে কুয়েতে যাওয়ার পর থেকে তিনি দেশটির সিআইডি কর্মকর্তাদের নজরবন্দি ছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























