প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ১০ জুন ২০২০
আপডেট: ১২:৫৩, ১০ জুন ২০২০
আপডেট: ১২:৫৩, ১০ জুন ২০২০
করোনার সময়ে লন্ডনে হানা দিয়েছে ইঁদুরের দল
একেই যুক্তরাজ্যে করোনা তাণ্ডব দেখাচ্ছে, তার উপর সেখানে এবার হানা দিলো ইঁদুর। বড় বড় ইঁদুরের দল হঠাৎ করে হানা দিচ্ছে লন্ডনের বাড়িতে বাড়িতে।
অনেকে ধারণা করছেন, লকডাউনের কারণে বিভিন্ন রেস্তোরাঁ এবং দোকান বন্ধ থাকার ফলেই এসব ইঁদুরের দল খাবার না পেয়ে চলে আসছে জনবসতিপূর্ণ এলাকায়।
এলাকায় এসে বাড়ি বাড়ি করছে খাবারের সন্ধান। এমনকি খাবার না পেলে একে অপরকে মেরে খেয়ে নিচ্ছে তারা।
ম্যানচেস্টারের এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, ওই এলাকার এক বাসিন্দা একটি বড় ইঁদুর হাতে ধরে আছেন। যেটির দৈর্ঘ্য ১৮ ইঞ্চি। সবকটি এত বড় না হলেও প্রায় ১২ ইঞ্চির সমান হবে।
এই ব্যাপারে সেই বাসিন্দা বলছেন, প্রথাগত ইঁদুর মারার বিষ আর এদের মারতে পারছে না। শরীরে বিষের পাল্টা শক্তি সঞ্চয় করে নিয়ে ধেয়ে আসছে ইঁদুরের দল।
তিনি বলেন, এরা এত দ্রুত বংশবৃদ্ধি করে। ইঁদুরকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা বলছেন, বছরে সাতবার একাধিক সন্তানের জন্ম দিতে পারে মহিলা ইঁদুর। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা।
দেশটিতে লকডাউন করার ফলে সব দোকানই বন্ধ। তাই ইঁদুরগুলো খাবার খেতে লোকালয়ে চলে এসেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























