প্রবাস ডেস্ক
প্রকাশিত: ২২:০৮, ১০ জুন ২০২০
সুস্থ হয়ে উঠেছেন সিঙ্গাপুরের ৬৮ ভাগ করোনা রোগী
সিঙ্গাপুরে করোনা আক্রান্তের প্রায় ৬৮ ভাগ লোকই সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত সেখানে করোনাজয়ীর সংখ্যা ২৬৫৩২ জন।
বুধবার (১০ জুন) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে, সিঙ্গাপুরে নতুন ৪৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৮৯৬৫ জন। এরই সাথে আরও ৬৫৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
নতুন আক্রান্তের মধ্যে ৩ সিঙ্গাপুরিয়ান, ৪ জন ওয়ার্ক পাশ হোল্ডার (যারা ডরমেটরির বাইরে থাকেন), বাকি ৪৪৪ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমেটরিতে বাস করেন।
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে।
দেশটির ২২৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১২১৮৫ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























