প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ১১ জুন ২০২০
পেনসিলভানিয়ার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূতের জয়
আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অডিটর জেনারেল পদে নিয়োগ পেলেন এক বাংলাদেশি বংশোদ্ভূত। তার নাম নিনা আহমেদ।
আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত রাজ্য পর্যায়ের অডিটর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন।
২ জুন অনুষ্ঠিত নির্বাচনের সব ভোট গণনার পর নিনা আহমেদকে ১১ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। নিনা আহমেদ অন্তত ৬০ হাজার ভোটে এগিয়ে ছিলেন। তাকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব।
নিনা আহমেদ তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এ বিজয় আমেরিকায় চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িতদের বিজয়। তিনি বলেন, একজন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে আমি গর্বিত।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমেরিকায় সদা সরব নিনা আহমেদ বলেন, আমেরিকায় কৃষ্ণাঙ্গসহ সংখ্যালঘুদের অধিকার আদায়ে এ বিজয় এক মাইলফলক হয়ে থাকবে।
বিজ্ঞানী নিনা আহমেদ একজন নারীবাদী ও প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে তিনি একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
নিনা ও তার স্বামী আহসান ৩০ বছরের বেশি সময় ফিলাডেলফিয়ায় বসবাস করছেন। নিনা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় দেশে বেড়ে ওঠেন এবং ২১ বছর বয়সে আমেরিকায় আসেন। তিনি বলেন, আমেরিকান টেলিভিশনে অনুষ্ঠান দেখে দেখেই তার ইংরেজি উচ্চারণে উন্নতি হয়েছিল। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পরে আণবিক জীববিজ্ঞানী ও উদ্যোক্তা হিসেবে সাফল্য অর্জন করেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























