নিজস্ব প্রতিবেদক
বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেলেন ২৮৭ প্রবাসী বাংলাদেশি
ফাইল ছবি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস শুরুর আগে বাংলাদেশে আসা ইতালিতে বসবাসরত ২৮৭ জন প্রবাসী দেশটিতে ফিরে গেছেন। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওনা হন।
শুক্রবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সোয়া ১২টার দিকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশ্যে যাত্রা করে।
ইতালির যাত্রী প্রসঙ্গে বিমানের এই জনসংযোগ কর্মকর্তা বলেন, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশি। তারা সেদেশে নানা কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালিতে ফেরার আবেদন করে তারা। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।
তিনি জানান, বিশেষ এই ফ্লাইটটি রোম থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবে। সেখান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিয়ে ১৩ জুন রাত ১২টা ৪০ মিনিটে (১৪ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
আইনিউজ/এসবি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























