প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০০:৩৭, ১৩ জুন ২০২০
আপডেট: ০১:১৮, ১৩ জুন ২০২০
আপডেট: ০১:১৮, ১৩ জুন ২০২০
ইতালিতে শর্তহীন বৈধতার দাবিতে মহাসমাবেশ
দীর্ঘ ৮ বছর পর দেশটির অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে ইতালির সরকার। তবে শর্ত বেঁধে দিয়ে শুধু কৃষি ও কৃষিসংশ্লিষ্ট, পশুপালন, গৃহস্থালি ও বয়স্কদের দেখাশোনা—এই কাজগুলোতে যাঁরা জড়িত, তাঁরাই আবেদন করতে পারবেন এবং ২০২০ সালের ৮ মার্চের মধ্যে তাদের ইতালিতে অবস্থান করতে হবে। বৈধতা দেওয়ার ক্ষেত্রে সরকার এই ধরনের বেশ কিছু শর্ত দেওয়ার কারণে ইতালিতে অবস্থানরত প্রায় ২০ হাজার অনিয়মিত বাংলাদেশির মধ্যে অনেকেই আবেদন করতে পারবে না।
তাই শর্তহীন বৈধতার দাবিতে ইতালিতে মহাসমাবেশ হয়েছে। রাজধানী রোমের পিয়াচ্ছা এসকুইলিনোতে বিকেল চারটা থেকে এই সমাবেশে সব প্রবাসী বাংলাদেশিসহ অন্য দেশের লোকজনও অংশগ্রহণ করছেন।
সমাবেশে বাংলাদেশ সমিতি ইতালি, ইল ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সমাবেশের অংশ নেওয়া নেতাদের মধ্যে আহ্বায়ক কে এম লোকমান হোসেন, প্রধান উপদেষ্টা জি এম কিবরিয়া এবং সদস্যসচিব নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, সবার জন্য সোজর্ন (বৈধতা) না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এটি শর্তহীনভাবে অন্যান্য বছরের মতো দিতে হবে। প্রকাশিত গেজেট অনেক অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করবে। বিগত সময়ে যেভাবে ২০০৯ ও ২০১২ সালে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে দেওয়া হয়েছিল।
তাঁরা বলেন, ইতালিতে বাংলাদেশিরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছেন বছরের পর বছর এবং ইতালিতে রয়েছে বাংলাদেশিদের সুনাম। কাজেই শর্তহীন বৈধতা দিতে হবে।
সূত্র: প্রথম আলো
জেএ/আই নিউজ
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























