প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০২:১৮, ১৯ জুন ২০২০
আপডেট: ০২:২৫, ১৯ জুন ২০২০
আপডেট: ০২:২৫, ১৯ জুন ২০২০
করোনায় সৌদি আরবে এ পর্যন্ত ৩৭৫ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪ জন চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাস, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় রাষ্ট্রদূত এ তথ্য জানান।
রাষ্ট্রদূত মসীহ বলেন, ‘সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গেছেন, এঁদের মধ্যে ৪ জন চিকিৎসকও রয়েছেন, যাঁরা সৌদি আরবে কর্মরত ছিলেন।’
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার প্রবাসীকে খাদ্যসহায়তা প্রদান করেছি। তেলসমৃদ্ধ এ দেশে প্রায় ২১ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন।’
সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ দিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের দূতাবাসের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।
গোলাম মসীহ বলেন, ‘প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রেখেছি।’ রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিনা মূল্যে করোনাভাইরাসের চিকিৎসাসেবা নিশ্চিত করায় সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।
গত ২৪ ঘন্টায়্ সৌদি আরবে আরও ৪৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৯৯১ জন মানুষ কোবিড-১৯ এ আক্রান্ত হয়েছেন, যারমধ্যে ১ হাজার ১৩৯ জন মৃত্যুবরণ করেছেন।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























