ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ১৯ জুন ২০২০

দক্ষিণ কোরিয়ায় গিয়ে সাত বাংলাদেশির করোনা শনাক্ত

বৃহস্পতিবার বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে পজিটিভ এসেছে সাত বাংলাদেশিসহ মোট ৯ জন। তারা সবাই একই ফ্লাইটে কোরিয়া যান।

দক্ষিণ কোরিয়ার সরকারি অর্থায়নে পরিচালিত ইওনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে,  কোরিয়ান এয়ার ফ্লাইট কেই৯৬৫৬-এ দেশটিতে যাওয়া এই বাংলাদেশিদের মধ্যে তিনজন শিক্ষার্থী। তারা সম্প্রতি জেজু ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান।  ওই তিন শিক্ষার্থীর সঙ্গে মোট ১৮ জন দক্ষিণ কোরিয়ায় পড়তে গেছেন।

দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর বিমানবন্দরেই তাদের সবার স্ক্রিনিং এবং টেস্ট করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় একজনের ফলাফল অমীমাংসিত দেখা গেছে। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ রেফান্সের মধ্যে। তাকে আবার পরীক্ষা করানো হবে। বাকি ১৪ জন স্বাভাবিকভাবে বাসায় ফিরতে পেরেছেন।

এই ফ্লাইটের পজিটিভ ৯ জনের বাকি দুজন কোরিয়ান নাগরিক। এর মধ্যে একজনের বয়স ১৩ বছর। সে বাংলাদেশের একটি স্কুলে পড়তো। আরেকজনের বয়স ৪০। করোনা পজিটিভ হওয়া সাতজন বাংলাদেশির বাকি চারজন অভিবাসী শ্রমিক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়