নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ২৪ জুন ২০২০
ফ্রান্সে ফিরে গেলেন ২৪৬ প্রবাসী বাংলাদেশি
ফাইল ছবি
করোনার আগে দেশে এসে আটকা পড়া ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৪৬ জনকে নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
বুধবার সকাল ১১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ এই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীরা ফ্রান্সের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। করোনার আগে দেশে এসে আটকা পড়েন তারা। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্রান্স ফেরার আবেদন করে। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























