ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ৩০ জুন ২০২০
আপডেট: ১০:৫৭, ৫ জুলাই ২০২০

শেনজেন ভিসা পাচ্ছে মাত্র ১৪ দেশ

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রাজিলের মতো দেশ। ভাইরাসটি বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে একযোগে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ফলে গোটা বিশ্বই কার্যত অসহায় হয়ে পড়েছে এই ভাইরাসের কাছে।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটির মতে, করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি সামনে আসছে।

এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সোমবার এক সংবাদ সম্মেলনে সব দেশকে রাজনৈতিক বিভাজন দূর করে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ হিসেবে বিবেচিত ১৪টি দেশের পর্যটকদের ভ্রমণের অনুমতি দিয়েছে।


করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলের একটি হাসপাতাল। ব্রাজিলে এখনও প্রতিদিন ২৯ থেকে ৩০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে।

ব্রাজিলের এ অবস্থার কারণেই ইইউ নিরাপদ দেশগুলোর তালিকা থেকে দেশটিকে বাদ দিয়েছে। সঙ্গে আছে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র । ১ জুলাই থেকে অস্ট্রেলিয়া, কানাডা, জাপানসহ আপাতত নিরাপদ হিসেবে বিবেচিত ১৪টি দেশের নাগরিক ইউরোপ ভ্রমণে যেতে পারবে। 

ওই ১৪ দেশের তালিকায় রয়েছে: আলজেরিয়া , অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনিগ্রো. মরক্কো , নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া , দক্ষিণ কোরিয়া , থাইল্যান্ড, তিউনিসিয়া, উরুগুয়ে সূত্র: বিবিসি ও ইউরো নিউজ

এর আগে করোনা মহামারীতে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত জুলাই থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। প্রথমে ৫৪ দেশের কথা বলা হলেও পরে সোমবার চূড়ান্ত তালিকায় ১৪ দেশ রাখা হয়। 

চীনে করোনায় নতুন করে প্রতিদিনই আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। চীন প্রথম ডব্লিউএইচও’কে ভাইরাস সম্পর্কে সতর্ক করার পর মাত্র ৬ মাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি এবং মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়