প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭, ১ জুলাই ২০২০
আপডেট: ০১:৩৭, ১ জুলাই ২০২০
আপডেট: ০১:৩৭, ১ জুলাই ২০২০
করোনায় সঙ্কটে ব্রিটেনের বাংলাদেশি কারি রেস্তোরাঁ ব্যবসা
করোনা মহামারির প্রভাবে বিপাকে বৃটেনে বসবাসরত বাংলাদেশি কারি রেস্তোরাঁর ব্যবসায়ীরা। ঝাল-মসলা দিয়ে রান্না কারি ব্রিটেনের অন্যতম জনপ্রিয় খাবার। 'চিকেন টিক্কা মসালা' বহুদিন ধরেই ব্রিটিশ জাতীয় খাবারের তালিকার শীর্ষে।
ব্রিটেন জুড়ে হাজার হাজার যেসব বাংলাদেশি রেস্তোরাঁয় এসব কারি রান্না হয়, করোনাভাইরাস মহামারির ফলে সেগুলো নজিরবিহীন সঙ্কটে পড়েছে।
গত সাড়ে তিন মাস ধরে এসব কারি রেস্তোরাঁর অধিকাংশই বন্ধ। কিছু কিছু রেস্তোরাঁ টেকওয়ে সার্ভিস চালিয়ে কোনোরকমে টিকে থাকার চেষ্টা করছে।
আগামি ৪ জুলাই থেকে ইংল্যান্ডে হোটেল-রেস্তোরাঁ খুলছে, কিন্তু সেখানকার কারি শিল্পের লোকজন বলছেন - করোনা মহামারির জেরে অর্থনীতির যে দূরবস্থা তাতে শত শত রেস্তোরাঁ চিরতরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























