প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮, ২ জুলাই ২০২০
আপডেট: ০৪:৪৩, ২ জুলাই ২০২০
আপডেট: ০৪:৪৩, ২ জুলাই ২০২০
বিদেশিদের জন্য কানাডা সফরে আরোপিত নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে
বিদেশি নাগরিকদের কানাডায় সফরের উপর আরোপিত নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ ছাড়া সবদেশের নাগরিকদের জন্যই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির জ্যেষ্ঠ মুখপাত্র রেবেকা পার্ডি গণমাধ্যমকে জানিয়েছেন, গণস্বাস্থ্য রক্ষার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
কানাডা থেকে প্রকাশিত বাংলা অনলাইন নতুনদেশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক, কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের পরিবারের নিকটতম সদস্যরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। তবে ওয়ার্ক পারমিটে থাকা এবং বিদেশি শিক্ষার্থীদের পরিবারের নিকটতম সদস্যরা এই ছাড়ের আওতায় পড়বেন না বলে মুখপাত্র রেবেকা পার্ডি জানিয়েছেন।
এর আগে গত ১৬ ই মার্চ করোনার প্রাদুর্ভাব ঠেকাতে কানাডা সরকার বিদেশি নাগরিকদের কানাডা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
সর্বশেষ
জনপ্রিয়























