ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২ জুলাই ২০২০

তুরস্কে নৌকাডুবিতে ৬ অভিবাসী প্রত্যাশী নিহত

তুরস্কের পূর্বাঞ্চলে ইরান সীমান্তের লেক ভ্যান নদীতে নৌকাডুবির ঘটনায় ৬ জন অভিবাসী প্রত্যাশীর লাশ উদ্ধার করেছে সেদেশের পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম সিএনএন তুর্ক জানিয়েছে, মৃতদের মধ্যে একাধিক বাংলাদেশিও থাকতে পারে। জানা গেছে গত ২৭ জুন নৌকাটি হারিয়ে গিয়েছিল। পরে ঝড়ের কবলে পড়ে।

বুধবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু জানান, নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক রয়েছেন। তাছাড়া মানব পাচারে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে তুরস্কের এই এলাকা দিয়ে অভিবাসী প্রত্যাশীরা প্রায়ই জীবনের ঝুঁকি নেন। এই নৌকায় ৫৫ থেকে ৬০ জন ছিল বলে ধারণা করা হচ্ছে। সবাইকে এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়