ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:২৫, ৫ জুলাই ২০২০
মধ্যপ্রাচ্যের ছয় দেশে ৭৫৩ বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছে জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ছয় দেশে এখন পর্যন্ত ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। কেবল সৌদি আরবেই মারা গেছেন পাঁচ শতাধিক প্রবাসী।
সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
শনিবার বিকেল পর্যন্ত সৌদি আরবে করোনায় ৫২১ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন প্রায় ১২৫ জন। আর কুয়েতে মারা গেছেন ৬০ জন বাংলাদেশি।
এছাড়া ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সব মিলিয়ে জিসিসিভুক্ত ছয় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৭৫৩ জন।
অন্যদিকে যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জনসহ এখন পর্যন্ত মোট ১৯ দেশে এক হাজার ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী ধরা পড়ার পর শনিবার সকাল নাগাদ ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























