ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৬ জুলাই ২০২০

করোনায় সৌদি বিনামূল্যে ইকামার মেয়াদ বাড়াল

সৌদি আরবের ভিসা বা ইকামাধারীদের জন্য এক বিশেষ ফরমান জারি করেছে সৌদি সরকার। ঘোষণায় বলা হয়েছে, করোনা এই পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত প্রত্যেক বিদেশি নাগরিকদের ইকামা বা রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়ানো হবে। কোনো ফি ছাড়াই তিন মাস বৃদ্ধি করা হবে। 

এছাড়া দেশে যাওয়ার জন্য ফাইনাল এক্সিট অথবা রিএন্ট্রি ভিসা নিয়েছিলেন কিন্তু করোনা পেনডামিকের কারণে যেতে পারেননি তাদের ভিসার মেয়াদও তিন মাস বৃদ্ধি করা হবে। অন্যদিকে যারা ভিজিট ভিসায় সৌদি আরব এসে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় নিজ নিজ দেশে ফিরে যেতে পারেননি তাদের ভিসার মেয়াদও তিন মাস বাড়িয়ে দেয়া হবে কোনো ধরনের ফি ছাড়াই। আর যারা ছুটি নিয়ে সৌদি আরবের বাহিরে অবস্থান করছেন-তাদের ইকামা এবং রিএন্ট্রি ভিসার মেয়াদ ফি ছাড়াই তিন মাস বৃদ্ধি করা হবে।

এর প্রেক্ষিতে সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত নির্দেশনা জারি এবং কার্যক্রম গ্রহণ করবে। পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিয়মিত পরিবর্তন এবং পরিমার্জন করা হবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়