প্রবাস ডেস্ক
চোখের জলে ফাহিমকে স্বজনদের শেষ বিদায়
নিউইয়র্কে নিহত বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও'র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে শেষ বিদায় জানিয়েছেন তার স্বজনেরা।
১৯ জুলাই নিউইয়র্ক উইন্ডসর শহরে নূর মুসলিম কবরস্থানে সামাজিক দূরত্ব মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে আধাঘণ্টার মধ্যে শেষ করা হয় সব আনুষ্ঠানিকতা । পুলিশি পাহারায় দুপুর সাড়ে ১২টায় লাশবাহী গাড়ি করে ফাহিম সালেহকে আনা হয়। পুলিশের উপস্থিতিতেই তাকে দাফন করা হয়।
এ সময় ফাহিমের পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। প্রিয় বন্ধুকে বিদায় দিতে গিয়ে কান্নায় ভাঙায় পড়েন স্কুলের সহপাঠীরা।

গত ১৪ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিম সালেহের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে খুনী টাইরিস হাসপিলকে গ্রেপ্তার করে পুলিশ। হাসপিল ফাহিমের ব্যক্তিগত সহকারী। আর্থিক কারণে এই খুনের ঘটনা ঘটায় সে। যদিও আদালতে হাসপিল নিজেকে নির্দোষ দাবি করেছে।
২০১৫ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত পাঠাওয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশে রাইড শেয়ারিং ব্যবসা শুরু করেন।
আইনিউজ/এসডিপি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























