ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:৩৬, ২৩ জুলাই ২০২০
মালয়েশিয়ায় ২১ বাংলাদেশিসহ ৯২ জন গ্রেপ্তার
কাগজপত্র না থাকা অভিবাসীদের ধরতে অভিযানে নেমে গত চারদিনে এক বছর বয়সী শিশুসহ মোট ৯২ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। এর মধ্যে ২১ জন বাংলাদেশি নাগরিক।
জোহর পুলিশের প্রধান দাতুক আইয়ুব খান মইদিন পিচাইয়ের বরাত দিয়ে মালয় মেইল জানিয়েছে, বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে গত মঙ্গলবার। তারা পোর্ট তানজং পেলেপা এলাকার কাছে একটি বাসে ছিলেন। রাস্তা আটকে তল্লাশির সময় ‘কোনো বৈধ কাগজপত্র’ না থাকায় বাংলাদেশিদের গ্রেপ্তার দেখানো হয়।
চারদিনের অভিযানে গ্রেপ্তার হওয়া ৯২ জনের মধ্যে এক থেকে ৫৩ বছর বয়সী পর্যন্ত মানুষ আছেন। এর মধ্যে দশজনের মতো পাচারকারী বলে সন্দেহ পুলিশের।
পুলিশ বলছে, অভিযুক্তরা অবৈধভাবে মালয়েশিয়া ত্যাগ করতে চেয়েছিলেন।
সন্দেহভাজনদের হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে মানবপাচার বিরোধী ২৬এ ধারায় তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























