ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ২৩ জুলাই ২০২০
আপডেট: ২১:৩৮, ২৩ জুলাই ২০২০

কাতারে মোট শনাক্তের ১৪ শতাংশই বাংলাদেশি

কাতারে করোনা আক্রান্তের  সংখ্যা বেড়েই চলেছে। এক গবেষণায় দেখা গেছে, কাতারে স্থানীয় মানুষদের থেকে প্রবাসী শ্রমিকেরা বেশি হারে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, দেশটির আক্রান্তদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় এবং নেপালিদের সংখ্যা বেশি। কাতারের স্বাস্থ্য বিষয়ক গবেষণা কেন্দ্র ওয়েল কর্নেল মেডিসিনের এই জরিপে বৃহস্পতিবার বলা হয়, আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ১৪ শতাংশ, ভারতের ৪০ শতাংশ এবং নেপালের নাগরিক রয়েছেন ১৮ শতাংশ।

প্রবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল আরেক দেশ  বাহরাইনেও প্রায় একই অবস্থা। দেশটিতে এখন পর্যন্ত ৩৭ হাজার মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার জনকে শনাক্ত করা হয় কন্টাক্ট ট্রেস অ্যাকসেসের মাধ্যমে। এই ৬ হাজার রোগীর মধ্যে ২ হাজার ৬০০ জন ভারতের, ১ হাজার ২৬০ জন বাংলাদেশের। ৪০০ জনের মতো নেপাল এবং পাকিস্তানের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়