প্রবাস ডেস্ক
লন্ডনে ৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল কাতার এয়ারওয়েজ
ঢাকাগামী তিন বাংলাদেশি যাত্রীকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল কাতার এয়ারওয়েজে ফ্লাইটে বোর্ডিং পাস নেয়ার জন্য হাই কমিশন থেকে সত্যায়িত করা যাত্রীর ডিক্লারেশন ফরম গ্রহণ করেনি কাতার এয়ারওয়েজ।
ভুক্তভোগী যাত্রীরা বলছেন- তারা এই হেলথ ডিক্লারেশনের ঘোষণাপত্রটি বাংলাদেশ হাই কমিশন লন্ডনে গিয়ে স্বাক্ষর করেছেন। তবে কাতার এয়ারওয়েজ বলছে, এ ধরনের স্বাস্থ্য সনদ তারা গ্রহণ করবেন না। যাত্রীদের ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের স্বাস্থ্য সনদ দেখাতে হবে।
কেন ফিরিয়ে দেওয়া হলো বাংলাদেশি যাত্রীদের এই প্রশ্নের জবাবে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, "আমরা কাতার এয়ারওয়েজের কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছি, তাদের কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষা রয়েছি। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন কোন স্বাস্থ্য সনদ ইস্যু করেনি কখনো। বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা যেটা করেছি- তা হলো বাংলাদেশি নাগরিক কিংবা ব্রিটিশ-বাংলাদেশি দ্বৈত নাগরিক যাত্রীরা তাদের একটি স্বাস্থ্য ঘোষণাপত্র দিবেন, তা আমরা সত্যায়িত করেছি। এটি বাংলাদেশে যাওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দিতে হবে। এই ঘোষণাপত্র আমরা এখনো সত্যায়িত করে যাচ্ছি। কাতার এয়ারওয়েজের পলিসিগত নতুন এই সিদ্ধান্ত বাংলাদেশ কিংবা ব্রিটেনের কোনো সম্পর্ক নেই। আমাদের দেশের নাগরিকরা এখনো বিমান বাংলাদেশ ও এমিরটাস এওয়ারওয়েজে করে দেশে যাচ্ছেন। যাওয়ার সময় আমাদের সত্যায়ন করা হেলথ ডিক্লারেশন ফরম নিয়ে যাচ্ছেন।"
আইনিউজ/টিএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























