বিশ্ব
প্রকাশিত: ১২:০৮, ৫ আগস্ট ২০২০
বৈরুত বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন বুধবার সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
‘এখন পর্যন্ত একজন বাংলাদেশি মারা গেছেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি,’ জানিয়ে মামুন বলেন, ‘তিনি এখানে বৈধভাবে ছিলেন। একটি স্প্যানিশ প্রতিষ্ঠানে কাজ করছিলেন।’
লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরো কেউ হতাহত হয়েছেন কি না, তা জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান সেখানে আরো বাংলাদেশি মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এর আগে আন্তঃবাহিনী যোগাযোগ জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, বৈরুত বন্দরের কাছে হওয়া বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর অন্তত ১৯জন সদস্য আহত হয়েছেন।
তাদের মধ্যে একজন সৈনিকের অবস্থা গুরুতর। পাঁচ জনের ইনজুরি মাঝারি পর্যায়ের। বাকি ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে। এখন পর্যন্ত ৭৮ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























