প্রবাস ডেস্ক
আপডেট: ২০:০৭, ৬ আগস্ট ২০২০
আমিরাতের বাজারে অগ্নিকাণ্ডে নিঃস্ব অনেক বাংলাদেশি
সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে পুড়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের একটি বাজার। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় আজমানের একটি ফল ও সবজির বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় যারা সব হারিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েক জন বাংলাদেশি প্রবাসী আছেন।
আমিরাতের ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল দোকান মালিকদের দুর্দশা সংক্রান্ত যে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেখান থেকে এই প্রবাসীদের কথা জানা গেছে। প্রতিবেদনে মোহাম্মদ আরিফ ইসলাম নামের ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের কথা বলা হয়েছে, যার একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আরিফ বলেন,‘আমাদের সব শেষ হয়ে গেল। ১১ বছর ধরে এই দোকান দিয়ে আমাদের বড় পরিবার চলছিল। এখন কিছু থাকলো না। এই ব্যবসা আমার মা, ভাই, বোনসহ আরো অনেককে বাঁচিয়ে রেখেছিল। এখন আমাদের কী হবে।’
আজমানের শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে সেখানে কয়েক জন বাংলাদেশির যেমন দোকান ছিল, তেমনি আরও অনেকে কাজ করতেন। এখন সবার আয়ের পথ বন্ধ হয়ে গেল।
৩৭ বছর বয়সী মোহাম্মদ হুসেইন একটি কার্পেটের দোকানে এক দশকের বেশি সময় ধরে কাজ করছিলেন। আগুন লাগার সময় মার্কেটের পাশে ছিলেন তিনি।
বাংলাদেশি এই প্রবাসী বলেন, ‘আমি ভীষণ হতাশ হয়ে পড়েছি। এখানে আমরা প্রায় ৬০০ মানুষ কাজ করি। করোনার কারণে ঠিকমতো পারিশ্রমিক পাইনি। এখন তো চাকরিটাই চলে গেল।’
আইনিউজ/এসডিপি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























