প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ৯ আগস্ট ২০২০
আপডেট: ১২:২৪, ৯ আগস্ট ২০২০
আপডেট: ১২:২৪, ৯ আগস্ট ২০২০
বাংলাদেশসহ ১৬ দেশ ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময় বাড়ল
গত কয়েক দিন যাবৎ ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এইজন্য বাংলাদেশসহ ইতালি প্রবেশে কালো তালিকাভুক্ত ১৬টি দেশ থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে স্বাক্ষরিত নতুন অধ্যাদেশে তা নিশ্চিত করা হয়েছে। এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার কথা ছিলো ১০ আগস্ট। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার প্রধান (০৯ আগস্ট) এই আগাম ডিগ্রিতে স্বাক্ষর প্রদান করেন।
এদিকে, ইতালিতে ১৫ আগস্ট থেকে চালু হচ্ছে ক্রুজ শিপ। দেশের পর্যটন খাতে কিছুটা স্বস্তি ফেরাতে নেয়া হচ্ছে এ উদ্যোগ। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
তিনি জানান, ক্রুজ শিপের পাশাপাশি বাণিজ্য মেলাও স্বল্প পরিসরে চালু করা হবে। সেপ্টেম্বর থেকে বড় পরিসরে বাণিজ্য মেলা শুরু হবে। নতুন এ উদ্যোগ দেশের অর্থনীতিতে ১০ হাজার কোটি ইউরো যোগ করবে। কর্মসংস্থান আর ব্যবসা নিরাপদ রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের নাগরিক আর ব্যবসার সুবিধার্থে কর পরিশোধের সময়সীমাও বাড়বে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























