প্রবাস ডেস্ক
আপডেট: ১১:৩৮, ১২ আগস্ট ২০২০
লেবানন থেকে ফিরলেন ৭১ বাংলাদেশি
লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন। এতে আহত হন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি। এছাড়া ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’।
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর সেদেশে আটকে পড়া ৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশটিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এসব বাংলাদেশিরা।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম।
তিনি জানান, আজ সকাল সোয়া ৭টায় ৭১ জন বাংলাদেশি নিয়ে বিমানটি দেশে অবতরণ করে। তবে, এতে ৭৩ জন বাংলাদেশি ফেরার কথা ছিল। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর সি-১৩০ জে একটি বিমান। গত ১০ আগস্ট বিমানটি লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
আইনিউজ/টিএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























