প্রবাস ডেস্ক
সিঙ্গাপুরে ৪ বাংলাদেশি গ্রেফতার
অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে চার বাংলাদেশি ও সিঙ্গাপুরের এক নাগরিককে গ্রেফতার করেছে সিঙ্গাপুরের অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)। সোমবার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে আইসিএ। খবর স্ট্রেইটস টাইমসের।
গত বৃহস্পতিবার আইন প্রয়োগকারীরা যখন অভিযান পরিচালনা করেন, তখন এসব ব্যক্তি ক্লিনিং সার্ভিস বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিএ।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং অভিবাসন বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত এমন সব কাজ করছেন। দোষী সাব্যস্ত হলে তাদের কমপক্ষে ৬ মাসের জেল অথবা সর্বোচ্চ দুই বছরের জেল দেওয়া হতে পারে। সঙ্গে জরিমানা করা হতে পারে ৬ হাজার ডলার।
আইসিএ এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। তাদের বয়স ২৫ বছর থেকে ৫৭ বছরের মধ্যে।
আইনিউজ/টিএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























