ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ১৮ আগস্ট ২০২০

কাতারে বিদায়ী রাষ্ট্রদূতকে সংবর্ধনা বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের

বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কাতারে নিযুক্ত বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতার। বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহমেদকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার রাজধানীর দোহার আল হেলাল দূতাবাসে এই সংবর্ধনা দেওয়া হয়। কাতারের আইন মেনে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি গোলাম ছারওয়ার মিশু, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল গাজি, বাবু খান, সবুজ মিয়া, ওমর শরীফ টিটু, আমিন বেপারী, সিএম হাছান, শাহীদ হোসেন ও প্রিন্স মাহমুদ জুয়েল।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়