ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ১৯ আগস্ট ২০২০

করোনায় পর্তুগালে বাংলাদেশি শিশুর মৃত্যু

পতুর্গালে করোনায় আক্রান্ত হয়ে প্রবাসী ফখরুল আহমেদ লিটন কাদেরীর মেয়ে আয়েশা আহমেদ (৪ মাস ২১ দিন) নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। পর্তুগালস্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করে। আয়েশার মৃত্যুর খবর তার বাবা নিশ্চিত করেছেন।

চলতি মাসে কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে তার শরীরে। ১৮ আগষ্ট (মঙ্গলবার) পর্তুগালের স্থানীয় সময় বিকেলে লিসবনের এস্তেফানিইয়া হাসপাতালে আয়েশা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আয়েশার বাবার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নিমসারে। পর্তুগালে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় কোন প্রবাসীর মৃত্যু এটি। শিশু আয়েশার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মনিজ এলাকায়সহ পর্তুগালের পুরো কমিউনিটিতে।

আয়েশার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, ইসলামিক ফোরাম, পর্তুগাল ছাএলীগ, বৃহত্তর নোয়াখালীর এসোসিয়েশন, হবিগঞ্জ এসোসিয়েশন, ফরিদপুর এসোসিয়েশন, বিরিয়ানির বাজার ওয়েলফেয়ার ট্রান্স লিসবন, কুমিল্লা ভিক্টোরিয়াস সমর্থক গোষ্ঠী পর্তুগাল।

আইনিউজ/টিএ 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়