প্রবাস ডেস্ক
নিউইয়র্কে দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু, আহত আরেক ভাই
নিউইয়র্কে এক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার ভোররাতে বাংলাদেশি দুই ভাইসহ তিনজন নিহত এবং অপর ভাইসহ দু’জন আহত হয়েছেন। নিহতরা নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাবা ময়মনসিংহের নান্দাইল উপজেলার সন্তান এবং নিউইয়র্কে বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, বাফেলো থেকে নিউইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সাথে মোজাম্মেল হক রাসেল (৩০) চালানো গাড়ির সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ তারুণ্য নামক একটি সংগঠনের নেতা রাসেল অকুস্থলে মারা যান। তার গাড়িতে থাকা ছোট ভাই হিমেল এ জয় (২৪) এরও মৃত্যু হয় অকুস্থলেই। অপর ভাই আনিসুল হক আপেল (২৩) এবং তাদের সাথে থাকা কেনেডি অপি (১৮) কে নিকটস্থ স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ উল্লেখ করেছে। ভুলপথে চালানো গাড়ির ড্রাইভার ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও অকুস্থলেই মারা গেছেন। তিনি ওহাইয়োর বাসিন্দা।
এ দুর্ঘটনায় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক বিবৃতিতে গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতাজ্ঞাপণ করেছেন আমেরিকায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরমধ্যে রয়েছেন শরাফ সরকার, মোর্শেদা জামান, হুমায়ূন কবীর এবং ফরিদ আহমেদ।
আইনিউজ/টিএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























