প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ১১:৫৭, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ১১:৫৭, ১৯ আগস্ট ২০২০
পর্তুগালে জাতীয় শোক দিবস পালিত
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইনের সভাপতিত্বে লিসবনে ছাত্রলীগ নেতা শাহীন দর্জির এবং নোমান হোসেনের যৌথ সঞ্চালনায় বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পর্তুগালে শোক সভা ও দোয়া মাহফিল করেছে পর্তুগাল ছাত্রলীগ।
শোক দিবসের অনুষ্ঠানে ফোন কলে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুখ খান এমপি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখক।
প্রধান বক্তা ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিপলু আহমেদ। বক্তব্য দেন পর্তুগাল যুবলীগ নেতা ইব্রাহীম খলিল শিপল, পর্তুগাল ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সোহাগ, লিকসান মিয়া, আনোয়ার হোসেন ভুইয়া, বিজয় প্রমুখ।
আলোচনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























