প্রবাস ডেস্ক
কাতারে রাষ্ট্রীয় পদক পেলেন বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে কাতারের রাষ্ট্রীয় বিশেষ সম্মাননা পদক ‘আলওয়াজবা পদকে’ ভূষিত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আসুদ আহমদকে এই সম্মাননা দেন আমির। এর আগে কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বিদায়ী সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।
এ উপলক্ষে বুধবার সকালে দোহায় দিওয়ানে আমিরি ভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন রাষ্ট্রদূত আসুদ আহমদ।
তিনি এ সময় কাতারে দায়িত্বপালনকালে সহযোগিতা করায় কাতারের আমির এবং কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুলের পরিচালনায় এতে দূতাবাসের বিভিন্ন কাউন্সিলর, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় বিগত ৫ বছর কর্মময় জীবনে রাষ্ট্রদূত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
আইনিউজ/টিএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























