ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ২০ আগস্ট ২০২০

লেবাননে কাজের পরিবেশ না থাকায় ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশিদের

বৈরুত বিস্ফোরণের দুই সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়নি লেবাননে থাকা বাংলাদেশিদের জীবন। বিস্ফোরণ হয়েছে যে বন্দর এলাকায়, সেখানে কাজ করতেন ২০ হাজারের বেশি বাংলাদেশি। তারা এখন পুরোপুরি বেকার।

একদিকে অর্থনৈতিক মন্দা, অন্যদিকে বিস্ফোরণের কারণে কাজ হারিয়ে দিশেহারা প্রায় ৫০ হাজার প্রবাসী। ভবিষ্যৎ নিয়ে তারা পড়েছেন শঙ্কায়। আর দূতাবাস বলছে, দেশটিতে কাজের আর পরিবেশ নেই, তাই পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশিদের।

লেবাননের বাংলাদেশ দূতাবাস বলছে, সংকট সহসাই কাটবে না। তাই আগ্রহীদের দেশে ফিরিয়ে আনার ওপরই জোর দেয়া হচ্ছে। পর্যটন নির্ভর দেশটিতে দেড় লাখের বেশি বাংলাদেশির বাস। যার মধ্যে অবৈধ ৪০ হাজার। বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৮০ হাজার নারী কর্মী রয়েছেন দেশটিতে।​

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়