ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ২০ আগস্ট ২০২০

মালদ্বীপে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা বাড়ল

ফাইল ছবি

ফাইল ছবি

মালদ্বীপে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়। গত বছর দেশটি জানায়, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কোনো বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেয়া হবে না।

২০১৯ সালে মালদ্বীপ জানিয়েছিল, অনিবন্ধিত প্রবাসী শ্রমিকের সংখ্যা কমাতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সেটি যখন শেষ হওয়ার পথে, তখন বৃহস্পতিবার আবার তারা মেয়াদ বাড়ালো।

মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসমাইল গত বছর প্রতি দেশ থেকে দেড় লাখ শ্রমিক নেয়ার একটি সীমাও নির্ধারণ দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের প্রভাবশালী ইংরেজি গণমাধ্যম দ্য এডিশন তাদের অনলাইন সংস্করণে জানায়, বাংলাদেশ এই কোটা পার করে ফেলায় শ্রমিক নেয়া হচ্ছে না। তবে এই নিষেধাজ্ঞা পেশাদার স্তর বা বিশেষ প্রশিক্ষণের অধিকারী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

মালদ্বীপের অভিবাসন বিভাগের দাবি, দেশটিতে শ্রম ভিসায় প্রবেশ করা ১ লাখ ৪৪ হাজার ৬০৭ জন প্রবাসীর মধ্যে ৬৩ হাজার বৈধভাবে বসবাস করছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫ হাজার ৪৯ জন অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ২০ হাজার শ্রমিককে তারা ঢাকায় ফেরত পাঠাতে চায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়