ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ২১ আগস্ট ২০২০
আপডেট: ২০:১৪, ২১ আগস্ট ২০২০

রাতে দেশে ফিরছেন ‘প্রতিবাদী’ রায়হান

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন প্রতিবাদী মো. রায়হান কবির। তিনি এক সাক্ষাৎকারে দেশটিতে অভিবাসীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ নিয়ে কথা বলেছিলেন। 

অভিবাসন বিভাগের পক্ষ থেকে শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টায় এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। 

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমী দাউদ জানান, মো. রায়হান কবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই সব প্রক্রিয়া শেষ করে শুক্রবার রাত ৯টায় এয়ারপোর্টে পৌঁছে দেবে দায়িত্ব পালন কারি ইমিগ্রেশন বিভাগের সদস্যরা।

গত বুধবার বাংলাদেশি মো. রায়হান কবিরের দুই আইনজীবী, কে সুমিতা শাথিন্নি ও সি সেলভরাজা জানান, কোভিড -১৯ এর স্ক্রিনিংয়ের ফলাফল ভালো হওয়ার পরে ফ্লাইটের টিকিট পাওয়া গেলে তাকে বাড়ি পাঠানো হবে। ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আর কোনো অভিযোগ আনা হবে না।

মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে একটি সাক্ষাৎকার দেন রায়হান কবির। ২৫ মিনিটের এই ডকুমেন্টারি কয়েক সপ্তাহ আগে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে। 

এরপর পরই রায়হান কবিরকে গ্রেফতার করতে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ তার বিরুদ্ধে তদন্তের সহযোগিতা করার জন্য তাকে গ্রেফতারে জন্য জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়। তার কিছুদিন পর ২৪ জুলাই মালয়েশিয়ার রাজধানীর জালান পাহাংয়ের একটি কনডোমোনিয়াম থেকে গোপন সংবাদের ভিত্তিতে রায়হান কবিরকে গ্রেফতার করা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়