প্রবাস ডেস্ক
ভিয়েনায় ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার গিজলেহেয়ারগাসে শুক্রবার বিকালে ষ্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই দিনটি উপলক্ষে ভিয়েনার বাংলা বাজার হলে গতকাল মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অষ্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল।
সভায় প্রধান অথিতি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম. নজরুল ইসলাম। অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী নাহীদ সুলতানা নাসরিন, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ চৌধুরী, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, আইন বিষয়ক সম্পাদক মাহাবুব খান শামীম, অষ্ট্রিয়া আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ, তুহিন মিয়া, দেলোয়ার হোসেন, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক নয়ন হোসেন প্রমুখ।
সভায় এড. আব্দুল মতিন খসরু এমপি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ছিল সুপরিকল্পতি। খালেদা ও তারেক জিয়া চেয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে। কিন্তু আল্লাহর রহমতে তা সম্ভব হয় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
আইনিউজ/টিএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























