প্রবাস ডেস্ক
২১ আগস্ট স্মরণে সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের ভার্চুয়াল সভা
ইতিহাসের এক কালো অধ্যায় ২১ আগস্ট ২০০৪। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শীর্ষক সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।
২১ আগস্ট বিকেল ৬টায় এই ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি। আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার হেদায়েতুউল ইসলাম শেলী ও ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূইয়া।
অনুষ্ঠানে ইউরোপের সব দেশের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় অংশগ্রহণ করেন- জাহাঙ্গীর কবির, এম এ কাশেম, মোহাম্মদ ইদ্রিস ফরাজী, বসিরুল আলম চৌধুরী সাবু, মোস্তফা মজুমদার বাচ্চু, শাহাদাত হোসেন তপন, খন্দকার হাফিজুর রহমান নাসিম, জহিরুল ইসলাম জসিম, ডা. ফরহাদ আলী খান, মাইনুল ইসলাম, রিজভী আলম, বাবুল হাওলাদার, ইকবাল আহমেদ লিটন, হুমায়ুন কবির, মোস্তাফিজুর রহমান খান, শওকত ওসমান, কাওছার আমিন হওলাদার, মিজানুর খান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, যুবাইদুল হক সবুজ, কমরেড খোন্দকার প্রমুখ।
আইনিউজ/টিএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























