প্রবাস ডেস্ক
আমিরাতের কারামায় বাড়ছে বাংলাদেশিদের সমাগম
সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের একটি আজমান। প্রদেশটি শিল্পাঞ্চল হিসেবে রূপ নেয়ায়, অসংখ্য প্রবাসী বাংলাদেশি জীবিকার সন্ধানে ভিড় করেন এখানে। কারামা বাংলা বাজার যেন প্রবাসীদের প্রাণের ঠিকানা। করোনার কারণে কিছুদিন থমকে থাকার পর, আবারো পুরনো রূপ পেয়েছে বাজারটি।
করোনা সংক্রমণ কমে আসায় সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম শিল্পনগরী আজমানের বাংলা বাজার হিসেবে পরিচিত, কারামায় আবারো বাংলাদেশিদের সমাগম বেড়েছে। এ অবস্থায় দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রত্যাশা সবার।
হাজার হাজার প্রবাসীর ভিড়ে পুরো এলাকা পরিণত হয়েছে একখণ্ড বাংলাদেশে। কিন্তু স্বাস্থ্যবিধি না মানায় ওই এলাকায় আবারো করোনা সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে।
কর্মহীন বাংলাদেশিরা জীবিকার তাগিদে এখানে নানা ধরনের কাজ করেন। তবে কাজ না পেয়ে অনেকে আবার আইন অমান্য করে ফুটপাতে ব্যবসা করছেন।
আইনিউজ/টিএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























