ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ৩০ আগস্ট ২০২০

ভারতের কারাগারে বন্দি ২৫ বাংলাদেশিকে মুক্তির আদেশ

ভ্রমণ ভিসায় ভারতে গিয়ে করোনাভাইরাস মহামারির কারণে আটকে পড়া ২৫ বাংলাদেশিকে জেল থেকে মুক্তির আদেশ দিয়েছে দেশটির আদালত। 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ভারতের ধুবড়ি আদালত এই আদেশ দেয়। ভারতের গোহাটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার তানভির রসূল ও  ভারতের কারাগারে আটক বাংলাদেশিদের মুক্তিতে সহায়তাকারী, ধুবড়ির সাবেক বাম নেতা উজ্জ্বল ভৌমিকের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রেল-নৌ,যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি ও সংগঠক নাহিদ হাসান নলেজ। 

গত ৩ মে দেশে ফেরার সময় ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যাওয়া ২৬ বাংলাদেশিকে আটক করে ভারতের ধুবড়ি পুলিশ। এদের একজন ভারতে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নাহিদ হাসান নলেজ জানান, বৈধ ভিসায় ভারতে গিয়ে করোনাকালে আইনের বেড়াজালে আটক ২৫ বাংলাদেশি প্রায় সাড়ে তিনমাস কারাগারে আটক থাকার পর তাদের মুক্তির আদেশ দিয়েছেন  আদালত। ভারতের হাইকোর্টের আইনজীবী অসীম দাস গুপ্ত এবং ধুবড়ি আদালতের আইনজীবী রাজস্বী দাস গুপ্ত আটক বাংলাদেশিদের পক্ষে আইনি লড়াই করেছেন। বাকি আইনি প্রক্রিয়া শেষ হয়ে আর দুই একদিনের মধ্যে তারা কারামুক্ত হয়ে দেশে ফিরতে পারবেন বলে আশা করছি।

ভারতে আটক ২৫ বাংলাদেশির মুক্তির দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই সংগঠক বলেন,‍‍ ‍“ইতোমধ্যে আটককৃতদের পরিবার তাদের মুক্তি আদেশের খবর পেয়েছে। সন্তানকে ফিরে পাবার জন্য মায়ের আকুতি, স্বামীকে ফিরে পাবার জন্য স্ত্রীর আকুতি আর পিতাকে ফিরে পাবার জন্য সন্তানের যে আকুতি তা ভাষায় প্রকাশ করবার নয়। পরিবারগুলো প্রায় সাড়ে তিনমাস পর আজ প্রশান্তির নিঃশ্বাস ছাড়লো।"

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়