প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ৩০ আগস্ট ২০২০
সেপ্টেম্বরে কর্মস্থলে ফিরতে উৎসাহিত করবে ব্রিটিশ সরকার
যুক্তরাজ্যে সরকারি প্রচারণার অংশ হিসাবে ব্রিটেনবাসীদের কর্মস্থলে ফিরে যেতে উৎসাহিত করা হবে। আগামী সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ব্রিটেনবাসীদের কর্মস্থলে ফিরে যেতে উৎসাহিত করা হবে। নিয়োগ কর্তারা কোভিড-১৯ এর বিস্তার রোধে গৃহীত ব্যবস্থাগুলি তুলে ধরে কর্মীদের কাজে ফিরে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন।
গবেষণায় এক জরিপে দেখা গেছে, লকডাউনের সময় প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই বাড়িতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন একই সাথে তারা এই ভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।
পরিবহন সেক্রেটারি গ্রান্ট শাপস বলেছেন, কিছু কিছু কাজ অফিস ব্যতীত করা প্রায় অসম্ভব। এদিকে ব্যবসায়ী নেতারা আশংকা করেছেন, লোকজন অফিসে না ফিরলে সিটি সেন্টারগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, কর্মীরা কোথায় কাজ করছেন তার চেয়ে বেশি জরুরি কর্মচারী কীভাবে কার্য সম্পাদন করছেন তার দিকে বেশি যত্নশীল হওয়া।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
সর্বশেষ
জনপ্রিয়























